ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৬১ জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ ইসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১১:১৫

আসন্ন জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেক অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েছে ইসি।  ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক আর আপিল কর্তৃপক্ষ হিসেবে থাকছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কারো মনোনয়পত্র বাতিল বা গ্রহণ হলে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।

আতিয়ার রহমান আরো জানান, জেলা পরিষদ বিধিমালা ২০১৬-এর বিধি ১৫ অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা উল্লিখিত বিধিমালার ১৪ বিধির অধীন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল মীমাংসার জন্য আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

জামান / জামান

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী