ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এসোসিয়েশন

সভাপতি সামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:৩৩

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ পুণঃনির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি পদে গিয়াসউদ্দিন আহমেদ এবং সহ সভাপতি পদে কে. এম. ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক পুণঃনির্বাচিত হয়েছেন।

শনিবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২২-২০২৩ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র পল্টনস্থ প্রধান কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত বৃহস্পতিবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। তারা হলেন: সাধারণ গ্রুপ-মো. ইউসুফ আশরাফ, হুমায়ুন কবির বাবলু, মো. এনামুল হক, মো. আব্দুল মান্নান, আব্দুল কাদের জিলানি। সহযোগী গ্রুপ-কে এম ইকবাল হোসেন, মো. খোরশেদ আলম।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে. এম. ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, জনাব নুর আলম বাচ্চু, মো. আব্দুল মান্নান, এ.টি.এম.সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্লাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া, আব্দুল কাদের জিলানী। নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর অত্র এসোসিয়েশনকে নেতৃত্ব প্রদান করবেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি