সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের ঢুকতে দেয়া হবে না : মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে সে দেশের কোনো নাগরিককে আর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরা চা বাগানে শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সংঘাতে জড়িয়েছে। মিয়ানমারে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। লোকজনকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। ফলে ভয় হয়, নিপীড়িতরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবে, জানতে পেরেছি- তারা অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের সীমান্তে সতর্কতামূলক অবস্থা আছি। সীমান্ত দিয়ে সেদেশ থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মিয়ানমারের থেকে বাংলাদেশে কেউ না আসতে পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
দ্বিতীয় দফায় শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তার সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি দেখবেন। এবিষয়গুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।
মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসব গোলা এসে পড়ে।
জামান / জামান
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার