ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ১১:১৪

হাসপাতালে চিকিৎসা শেষে আজ রবিবার ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৭ বছর বয়সী মাহাথিরকে। হাসপাতাল ছাড়লেও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির। মঙ্গলবার পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। মাহাথিরের বক্তব্য ও সরকারি তথ্য মতে, করোনা টিকার তিনটি ডোজ নিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত এ আইনপ্রণেতা। সর্বশেষ ডোজটি নিয়েছিলেন গত বছরের নভেম্বরে।

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। এখনো রাজনীতিতে সক্রিয় তিনি।

রয়টার্স জানিয়েছে, করোনা সংক্রমিত হওয়ার আগে মাহাথির হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাইপাস সার্জারিও করাতে হয়েছিল তাকে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি