ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সূচক কমলেও ডিএসইর লেনদেন ২৩শ কোটি টাকা ছুঁই ছুঁই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:২

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। তবে, এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। আজ ডিএসইর মোট লেনদেন ২ হাজার ৩০০ কোটি টাকা ছুঁই ছুঁই ছিল। রোববার দিনের লেনদেন শেষে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৪১০ ও ২৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
 
রোববার ডিএসইতে মোট দুই হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৪০৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে মোট এক হাজার ৮৮৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টি কোম্পানির, কমেছে ২১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, লাফার্জহোলসিম, অরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার,  ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, অরিয়ন ইনফিউশন, বিএসসি ও জেনেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮১ পয়েন্টে। রোববার সিএসইতে হাতবদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির কোম্পানির শেয়ারের দর।

রোববার সিএসইতে মোট ৩৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের লেনেদেনের চেয়ে ৩০ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। 

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি