পাঁচ ঘণ্টার জ্যামে একটি কোম্পানির ২২৫ কোটি রুপি ক্ষতি
ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে ৩০ আগস্ট পাঁচ ঘণ্টার ট্রাফিক জ্যামে ২২৫ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। সেদিন রাস্তায় আটকে ছিলেন কোম্পানিটির কর্মীরা। যার ফলাফল এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি। অভিযোগ জানাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চিঠিও লিখেছে কোম্পানিটি।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, শহরের আউটার রিং রোড চত্বরে প্রায় পাঁচ লাখ মানুষ কাজ করেন। এছাড়া বেঙ্গালুরুর কৃষ্ণরাজাপুর থেকে সেন্ট্রাল সিল্ক রোড এলাকায় প্রচুর অফিস রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষের আয় জড়িত এখানে।
কিন্তু এখানেই যোগাযোগ ব্যবস্থা খারাপ। সব সময় ট্র্যাফিক জ্যামের জন্য সমস্যায় পড়েন এখানে কাজ করা মানুষ। এলাকাটির যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা।
কোম্পানিটির আরো দাবি, ট্র্যাফিক জ্যামের কারণেই এক দিনে ২২৫ কোটি রুপি ক্ষতি হয়েছে তাদের। দিন দিন অবস্থা এমন হচ্ছে, অফিস বদলিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে বলেও চিঠিতে লিখেছেন তারা।
উল্লেখ্য, বেঙ্গালুরুকে 'ভারতের সিলিকন ভ্যালি' বলা হয়ে থাকে। কিছু দিন আগে বন্যাবিধ্বস্ত আউটার রিং রোডে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ। তখন সেখানকার বাসিন্দারা তাকে নানা সমস্যার কথা জানিয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান