ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ব্রিটিশ দম্পতির নবজাতকের নাম ‘পাকোড়া’


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ বিকাল ৫:২২

পাকোড়া ভারতের অন্যতম জনপ্রিয় তেলেভাজা একটি খাবার। কিন্তু সেটা যে কারও নাম হতে পারে, এটা কল্পনাও করা যায় না। তবে এক ব্রিটিশ দম্পতি ভারতীয় এই তেলেভাজার প্রেমে পড়ে নিজেদের সদ্যোজাতের নাম রেখেছেন ‘পাকোড়া’। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার।

শুনতে অবাক লাগলেও, সদ্যোজাত পাকোড়াকে নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। সামপ্রতিক সময়ে বিদেশিদের অনেকেই ভারতীয় নামে অনুপ্রাণিত হয়ে নিজেদের সন্তানের নাম রাখছেন। কিন্তু কেউ ভারতীয় কোনও খাবারের নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রেখেছেন, এমনটা আগে শোনা যায়নি।

আয়ারল্যান্ডের নিউটাউন অ্যাবেতে একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় ওই ব্রিটিশ দম্পতি প্রায়ই যান। সেখানে যাতায়াত করতে করতেই তাঁদের মাথায় আসে তাদের নবজাতক শিশুর নাম কোনও খাবারের নামে রাখা হবে। ওই রেস্তরাঁয় দম্পতির প্রিয় খাবারের মধ্যে একটি ছিল পকোড়া। আর এই নামেই অনুপ্রাণিত হন তারা। আর সাত-পাঁচ না ভেবে সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখেন পকোড়া।

আয়ারল্যান্ডের ওই রেস্তরাঁ বিলের একটি ছবি শেয়ার করেছে সামাজিক মাধ্যমে। সেখানে লেখা রয়েছে, ‘আমার স্ত্রী আমাদের সদ্যোজাত কন্যার নাম রেখেছে পাকোড়া। এই রেস্তরাঁয় স্ত্রীর সবচেয়ে প্রিয় পদ পাকোড়া।’

রেস্তরাঁর এই পোস্ট জানানো হয়েছে, মানব পাকোড়ার জন্ম গত ২৪ আগস্ট। ছবিতে শিশুটির জন্মের তারিখ এবং ওজনও দেওয়া হয়েছে। ওই রেস্তরাঁর পক্ষ থেকে পাকোড়াকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘এই জগতে তোমাকে স্বাগত পাকোড়া। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।’ মানব শিশুর নাম পাকোড়া— এই বিষয়টি নেটমাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি