ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

৫০ সন্তানের বাবা, জন্মের অপেক্ষায় আরো ১৫ শিশু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৪:৫

বয়স ৩০ বছর। এরই মধ্যে ৫০ সন্তানের বাবা হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাইল জর্ডি। তার আরো ১৫ সন্তান জন্মের অপেক্ষায় রয়েছে। কিন্তু এখানেই থামতে চান না কাইল। ডেইলি মিরর জানিয়েছে, কাইল আসলে নিয়মিত শুক্রাণু দান করেন। তিনি জানিয়েছেন, শুক্রাণু দান করাই তার নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও, কাইলের দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক নারীরা যোগাযোগ করেন তার সঙ্গে।  

তবে বছর দুয়েক ধরে কেবল ফিলিপাইনের একটি নির্দিষ্ট ক্লিনিকেই নিজের শুক্রাণু দান করছেন তিনি। আইভিএফ পদ্ধতিতে তার শুক্রাণু ব্যবহার করে ওই ক্লিনিকটি। বীর্যে শুক্রাণুর ঘনত্ব যেন না কমে, সেজন্য রীতিমতো নিয়ম করে খাওয়াদাওয়া করেন কাইল। প্রত্যেকবার শুক্রাণু দান করার আগে ক্লিনিকের পক্ষ থেকে পরীক্ষা করা হয় শুক্রাণুর ঘনত্ব। কোনো যৌন রোগ আছে কি না, সেটাও পরীক্ষা করে দেখা হয়। সব ঠিকঠাক থাকলেই শুক্রাণু নেওয়া হয়।

পৃথিবীর একাধিক দেশে শুক্রাণুদাতার পরিচয় গোপন রাখা হয়। তবে কাইল গোপনীয়তা খুব একটা পছন্দ করেন না। বরং যারা তার শুক্রাণু নিচ্ছেন, তাদের সঙ্গে আগে থেকে আলাপ করতে পছন্দ করেন। কাইলের দাবি, নিজের সব সন্তানকেই সমান ভালোবাসেন তিনি।


সূত্র: মিরর

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি