আদালতে রিট খারিজ, উইলিয়াম রুতোই থাকছেন কেনিয়ার প্রেসিডেন্ট
কেনিয়ার সাধারণ নির্বাচনে ভোটকারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইলা ওদিঙ্গা। আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে। ফলে উইলিয়াম রুতোই থাকছেন কেনিয়ার প্রেসিডেন্ট।
গত ৯ আগস্ট কেনিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট ফলাফল ঘোষিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গাকে খুব কম ব্যবধানে পরাজিত করেন উইলিয়াম রুতো। সরকারি তথ্য অনুযায়ী, রুতো পান ৫০.৫ শতাংশ ভোট।
সোমবার রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, রুতো ৫০ শতাংশের বেশি ভোট পাননি, পিটিশনকারী সেই প্রমাণ দিতে পারেননি। উইলিয়াম রুতো ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলেও আদালত জানিয়েছে।
ভোটের ফল ঘোষণার সময় সাতজন ইলেক্ট্রোরাল কমিশনের মধ্যে চারজন কমিশনার ঘোষণা দেন, তারা এ নির্বাচনের ফলাফলের দায় নেবেন না। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা করতে দেরি হয়।
চারজন ইলেক্ট্রোরাল কমিশনার জানান, নির্বাচনের যে ফল ঘোষণা হতে যাচ্ছে তার দায়-দায়িত্ব তারা নেবেন না। কারণ, এটি অস্বচ্ছ নির্বাচন। তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, সকলে যেন শান্ত থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান