ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্বে করোনায় এক দিনে ৯৮৯ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১১:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪ হাজার ৯৮১ জনে। নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৩৫৬ জনে।

এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৪৭২ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ১০ জনের এবং মারা গেছেন ২২৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৪১ হাজার ৫৪ জন।

জাপানের পর একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত ৪৯ হাজার ৭০৯ জন এবং মারা গেছেন ৯৯ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৮৬১ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪১ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ৭৬ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ৭৮৭ জন।

একদিনে ব্রাজিলে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৬৮ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৫০৩ জন।

ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ হাজার ৪৪৩ জন। এ সময়ে দেশটিতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ১৮০ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ২৭৩ জন।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৯ হাজার ৪৮০ জন সংক্রমিত এবং ১৩ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ৯৭৮ জন।

বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত ৬ হাজার ৬০৮ এবং মারা গেছেন ৪০ জন; ইরানে সংক্রমিত ১ হাজার ৯৫ এবং মারা গেছেন ২৪ জন; ফিলিপাইনে সংক্রমিত ২ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫১ জন; চিলিতে সংক্রমিত ৩ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন ২৯ জন, তাইওয়ানে সংক্রমিত ২৪ হাজার ১০৩ এবং মারা গেছেন ৩১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনে। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জামান / জামান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প