১৯ দফায় বেড়েছে বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এই নিয়ে কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে ১৯ বার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল ৫ জুলাই, সোমবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।
এর আগে ১৮ দফায় ১৭ জুন থেকে ৩০ জুন, ১৭ দফায় গত ৫ জুন থেকে ১৭ জুন, ১৬ দফায় গত ২১ মে থেকে ৩ জুন, ১৫ দফায় ৬ মে থেকে ২০ মে, ১৪ দফায় ২০ এপ্রিল থেকে ৫ মে, ১৩ দফায় ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল, ১২ দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল, ১১ দফায় ৭ মার্চ থেকে ২১ মার্চ, দশম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, নবম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি, ৮ম দফায় ২১ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়রারি, ৭ম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি, ৬ষ্ঠ দফায় ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, পঞ্চম দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, চতুর্থ দফায় গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, তৃতীয় দফায় ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রসঙ্গত, গত বছরের ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বিএসইসি এই সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিয়েছে। ১৯৬৯ এর সেকশন ৯ এর ৭ ধারা অনুযায়ী লেনদেন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ ১৯৬৯ এর সেকশন ৯ এর ৮ ধারা অনুযায়ী প্রথম পর্যায়ে ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে পারে। পরবর্তীতে এটি ১৪ দিন করে বৃদ্ধি করতে পারে।
প্রীতি / প্রীতি
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের
বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন
টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম
বাজেটের প্রভাব নেই সবজির বাজারে
বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী
বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব