ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশ্বাস হারিয়েছে ডলার : পুতিন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৩:৬

মার্কিন ডলার ও ইউরোর মতো ঐতিহ্যবাহী রিজার্ভ মুদ্রাগুলি আন্তর্জাতিক বন্দোবস্তের ভিত্তি হিসাবে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন।

ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সপ্তম বার্ষিক ভ্লাদিভস্টক সম্মেলনের পুতিন বলেন, ‘পশ্চিমা দেশগুলো বিশ্বের অর্থনৈতিক পদ্ধতির ভিত্তিকে অবজ্ঞা করছে। তাই রিজার্ভ ও লেনদেনের মাধ্যম হিসেবে ডলার, ইউরো ও পাউন্ড স্টারলিং আত্মবিশ্বাস হারিয়েছে।’

পশ্চিমাদের অবজ্ঞার ফলেই রাশিয়াসহ অন্য দেশগুলো বিকল্প মুদ্রায় লেনদেনে ঝুঁকছে। তিনি উদাহরণ হিসেবে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ার বিষয়টি তুলে ধরেন পুতিন।

তিনি বলেন, ‘ধীরে ধীরে আমরা অনির্ভরযোগ্য, আপোসকৃত মুদ্রা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। এমনকি মার্কিন মিত্ররাই এখন ডলারের ব্যবহার ও রিজার্ভ কমিয়েছে, পরিসংখ্যান তেমনটাই বলছে। আমি এটাও মনে করাতে চাই গাজপ্রম (রুশ জ্বালানি কোম্পানি) ও চীন রুবল ও ইউয়ানে ৫০/৫০ লেনদেনে সম্মত হয়েছে।’ 

সূত্র: আরটি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি