চায়ের দোকানে বানরের কাপ-প্লেট ধোয়ার ভিডিও ভাইরাল
বানরের বাঁদরামির খবর কম বেশি আমরা সবাই জানি। কিন্তু কাজে পটু বানরের কথা কমই জানা আছে। এমনই এক বানরের কর্মদক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-চায়ের দোকানে অনায়াসে একের পর এক কাপ-প্লেট ধুয়ে চলেছে বানর।
অনায়াসে প্লেট ধুয়ে চলেছে সে। অন্য সাধারণ কর্মচারীর চেয়ে কম দক্ষ নয়। হুবহু সকলের মতো করেই চায়ের দোকানে কাপ প্লেট ধুতে দেখা গেল এক বাঁদরকে। আর তার এই কীর্তি দেখতে দোকানে ভিড় করতে শুরু করেছেন সকলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি দেখে অনেকেই নানান মন্তব্য করছেন। এর মধ্যে একটি মন্তব্য এমন- ‘এমপ্লোয়ি অব দ্য ইয়ার’।
জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের। দেশটির একটি চায়ের দোকানদারের পোষ্য বানর। প্রায়ই নাকি মনিব বানরটিকে দিয়ে চায়ের কাপ-পিরিচ ধোয়ার কাজটি করান। তার কাজে কোনও গাফিলতি নেই। এক মনে কোনও রকম লাফাঝাঁপা না করেই প্লেট ধুচ্ছে সেই পোষ্য বানরটি।
বানরের কীর্তি দেখে চমকে উঠেছেন এলাকার বাসিন্দারাও। প্রতিদিন সেই বানরের কীর্তি দেখেতে ভিড় করেছেন অনেকেই। বাদরের জন্য চায়ের দোকানের লাভও হচ্ছে দ্বিগুণ।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক