সাত মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে এক দশমিক শূন্য আট মার্কিন ডলার কমেছে। যা গত কালকের তুলনায় এক দশমিক দুই শতাংশ কম।
গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ব্যারেল প্রতি ৯১ দশমিক ২০ মার্কিন ডলার।
আজ দিনের প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১.২০ ডলার কমে ৮৫.৬৮ মার্কিন ডলার হয়।
সম্প্রতি চীনে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। ফলে দেশটির বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দিয়েছে চীনা সরকার। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই যাচ্ছে।
একারণে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছে। মূলত এ দুই কারণে বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান