ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালেবানের আক্রমণে তাজিকিস্তানে পালিয়েছে আফগান সেনারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১১:৪৫

তালেবানের সঙ্গে সংঘর্ষের পর সোমবার ১ হাজারেরও বেশি আফগান সেনা প্রতেবেশী দেশ তাজিকিস্তানে পালিয়েছে। তাজিকিস্তান বর্ডার গার্ড কর্তৃপক্ষ বলছে, আফগান সেনারা তাদের ‘নিজেদের জীবন রক্ষা’ করার জন্য সীমানা অতিক্রম করে। সূত্র, বিবিসি।

তিনদিনে তৃতীয়বারের মতো আফগান সেনারা তাজিকিস্তানে পালাল। আর ১৫ দিনে এই ঘটনা ঘটেছে মোট ৫ বার। মোট প্রায় ১৬০০ আফগান সেনা বর্ডার অতিক্রম করেছে।

তালেবানের সঙ্গে রবিবার রাতে যুদ্ধ করার পর গতকাল (সোমবার) সকালে তাজিকিস্তানের কাছে আশ্রয় প্রার্থনা করে বলে জানিয়েছে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

তালেবান দ্রুতই তাজিকিস্তান সীমান্তবর্তী প্রদেশ বাদাখাশান ও তাখারে অগ্রসর হচ্ছে।

আফগানিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘তালেবান সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এই সৈন্যদের সীমান্ত অতিক্রম করা ছাড়া কোনো উপায় ছিল না।’

আফগানিস্তানে তালেবান ও আফগান সৈন্যদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। তালেবান একের পর এক জায়গা দখল করে নিচ্ছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে তালেবান আধিপত্য বিস্তার করছে। বলা হচ্ছে, বর্তমানে আফগানিস্তানের এক-তৃতীয়াংশ জায়গা তালেবানের দখলে।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রসহ তাদের সহযোগী দেশগেুলোর সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়ার কথা। ২০ বছর পর আফগানিস্তান ছাড়বে তারা। এমন একটি সময়ে সহিংসতার পরিমাণ বাড়ছে।

অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য চলে গেলে দেশটির সরকার দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে না। কিন্তু তালেবান হুঁশিয়ার করে দিয়েছে যে, ১১ সেপ্টেম্বরের মধ্যে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করতেই হবে। এই সময়ের পর একজনও বিদেশি সৈন্য থাকতে পারবে না।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮