কারণ ছাড়াই বাড়ছে সিনোবাংলার দাম
কোনও প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলার শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার (৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সিনোবাংলার শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনও রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সিনোবাংলার শেয়ারের দাম ছিল ৫৯.৪০ টাকায়। আর ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭৪.৮০ টাকায়। ফলে এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ১৫.৪০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে