নিউইয়র্ক সিটির মোট জনসংখ্যার ১৭ ভাগই এশিয়ান
আয়, বাড়ির মালিকানা, শিক্ষা এবং আর্থিক অবস্থানের ক্ষেত্রে নিউইয়র্ক সিটির চীনা, ভারতীয়, কোরিয়ান, জাপানি, ফিলিপিনো এবং ভিয়েতনামের অধিবাসীগণের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে এশিয়ান-আমেরিকানের সংখ্যা বেড়েছে ৬.৮%। অথচ একই সময়ে এই সিটির জনসংখ্যা কমেছে ০.৮%। নিউইয়র্ক সিটির সর্বশেষ শুমারি অনুযায়ী, এশিয়ান আমেরিকানের সংখ্যা ১৫ লাখ। এই সিটির মোট জনসংখ্যার ১৭ ভাগ হলেন এশিয়ানরা।
সেনসাস ব্যুরোর পরিসংখ্যানের আলোকে এক গবেষণায় এসব তথ্য প্রকাশ করেছে এশিয়ান আমেরিকান ফোডারেশন। ৭ সেপ্টেম্বর এই সংস্থার গবেষণা পরিচালক লিনইং হী বলেন, একই ধরনের পর্যালোচনা জরিপ চালানো হচ্ছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, তাইওয়ান এবং থাইল্যান্ডের অভিবাসীগণের ব্যাপারেও। সে সব তথ্য সামনের বছর গ্রীষ্মে উপস্থাপন করা হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধি, কোন এলাকায় অধিক বসতি, বয়স, অভিবাসন এবং সিটিজেনশিপের স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজিতে কথা বলার ধরন, দারিদ্র্য, বার্ষিক আয়, চিকিৎসা সেবা গ্রহণের বিবরণ, চাকরি, পেশা, গৃহায়ন এবং ইন্টারনেট গ্রহণকারির সংখ্যা ইতাদি পর্যালোচনা করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে অভিবাসী সমাজের মধ্যে দ্রত বাড়ছে এশিয়ানের সংখ্যা।
এই সিটিতে বসবাসরত এশিয়ানের মধ্যে সবচেয়ে বেশি গরিব হচ্ছে চীনারা- ৩৯.৮%। কম্পিউটারের মালিকানার ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছেন জাপানিরা- ৯৭.৯%। জাপানিদের ৯৬.২% ইন্টারনেট ব্যবহার করেন। এ সংখ্যাও সর্বোচ্চ।
ব্যাচেলর ডিগ্রিধারীদের মধ্যে সবচেয়ে বেশি হলেন ফিলিপিনোরা-৪৯.৪%। এশিয়ানদের মধ্যে চিকিৎসা-সেবা গ্রহণের ইন্স্যুরেন্স সবচেয়ে কম হচ্ছে কোরিয়ানদের মধ্যে-৯.৭%। ইংরেজিতে কথা বলতে পারেন সবচেয়ে বেশি ভারতীয়রা-৪০.২%। ব্রঙ্কসে সবচেয়ে বেশি ভিয়েতনামি রয়েছেন। একক কোনো বরোতে সে সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ এই সিটিতে যত ভিয়েতনামি রয়েছেন তার ১৪.৭% আছেন ব্রঙ্কসে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান