শেয়ারবাজারে এক মাসে বেড়েছে সাড়ে ৯ হাজার বিও হিসাব
দেশের শেয়ারবাজারে এক মাসের ব্যবধানে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। গত আগস্ট মাসে বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে। যা গত জুলাইয়ে ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। আলোচ্য সময়ের ব্যবধানে ৯ হাজার ৪৫৭টি বিও হিসাব বেড়েছে।
আগস্ট মাসে পুরুষদের বিও বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ১৫০টি। জুলাইয়ে শেষে পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টি। আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ২৪৬টি। জুলাইয়ের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ১০৫টি।
জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৮১৪টি। আর আগস্ট মাসে কোম্পানি বিও ১৩১টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৫টি।
আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৬৮টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টি। যা জুলাইয়ের শেষ দিন ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টি।
আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৭৪২টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫১৯টি। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৪ হাজার ২৬১টি।
প্রীতি / প্রীতি
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে
রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে
২০০ টাকার নিচে নেই কোনো মাছ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা