৫ দেশের ওপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার জার্মানির
যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের পাঁচটি দেশের নাগরিকের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে জার্মানি। ফলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ওই দেশগুলোর নাগরিকের জার্মানিতে প্রবেশে আর বাধা থাকলো না। কাল বুধবার থেকে এই নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এ খবর জানায়।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে ভারত, ব্রিটেন, নেপাল, রাশিয়া এবং পর্তুগালের মতো দেশের নাগরিকের উপর জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল অ্যাঞ্জলা মর্কেল সরকার। যদিও বিদেশ থেকে আসা জার্মান নাগরিকদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট বা টিকা ছাড়াই দু’সপ্তাহের নিভৃতবাসের পর সে দেশে প্রবেশাধিকার ছিল, তা সত্ত্বেও জার্মানিতে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া গেছে। তবে জার্মানির স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, টিকার মাধ্যমে তারা ডেল্টাকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এ প্রেক্ষাপটে ৫ দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক