মন্ত্রী আমাকে অস্বাভাবিক কায়দায় ছুঁয়েছিলেন
অস্ট্রেলিয়ার সাবেক সংসদ সদস্য জুলিয়া ব্যাংকস দেশটির (বর্তমান) সরকারি দলের এক মন্ত্রীর (পুরুষ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার অভিযোগ, ২০১৭ সালে পার্লামেন্ট ভবনেই বর্তমান সরকারের ওই মন্ত্রী তাকে ‘অস্বাভাবিক কায়দায়’ স্পর্শ করেছিলেন। মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি জুলিয়া ব্যাংকস-এর আত্মজীবনী প্রকাশিত হয়। ওই আত্মজীবনীতে তার এ অভিযোগ নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এখন বেশ তোলপাড় চলছে। জুলিয়ার অভিযোগ, ওই পুরুষ সংসদ সদস্য সংসদে অধিবেশন চলাকালে ভোটাভুটির সময় তার পায়ের উপরে স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের অফিস এক বিবৃতিতে জানায়, তারা আগে এ অভিযোগের বিষয়ে কিছু জানতেন না। এ ধরণের ব্যবহারকে ‘সম্পূর্ণ অনুচিত’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আত্মজীবনীতে এ ধরণের অভিযোগ তুললেও জুলিয়া ওই সংসদ সদস্যের নাম গোপন রেখেছেন। তবে তিনি উল্লেখ করেন যে, ওই ব্যক্তি এখন মরিসন সরকারের মন্ত্রী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে জুলিয়া বলেন, সংসদের নৈশ অধিবেশনে তিনি এবং সরকারি দলের অন্য সংসদ সদস্যরা একটি ভোটাভুটির জন্য অপেক্ষা করছিলেন। তখনই ওই মন্ত্রী আসেন এবং তার সামনে বসে পড়েন। জুলিয়া বলেন, ‘এ সময় তিনি আমার উরুতে হাত রাখেন এবং ধীরে ধীরে এগোতে থাকেন ...।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক