ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দারাজ-এ শুরু হলো সেলার ডেভলপমেন্ট প্রোগ্রাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২২ বিকাল ৫:০

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড (https://www.daraz.com.bd/) ক্রেতাদের কাছে পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলতে ‘সেলার ডেভলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে এসেছে। এ প্রোগ্রামটি দারাজ বিক্রেতা ও প্ল্যাটফর্মের সামগ্রিক ব্যবসায়িক পদ্ধতি উন্নত করতে সহায়তা করবে।    

এ উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শাব্বির হোসেন বলেন “বাংলাদেশে বর্তমানে অনলাইনে পণ্য অর্ডারের প্রবণতাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার কারণে  ক্রেতারা অনলাইনে পণ্য অর্ডার করার ক্ষেত্রে সচরাচর উদ্বিগ্ন থাকেন। তাই ই-কমার্সের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দারাজ-এ আমরা সবসময়ই ক্রেতাদের পণ্য  কেনাকাটার ক্ষেত্রে একটি চমৎকার অভিজ্ঞতা দিতে কাজ করে আসছি। সর্বদা আমাদের লক্ষ্য হল, গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে তা বৃদ্ধি করা এবং বজায় রাখা। আমরা নিশ্চিত যে, সেলার ডেভলপমেন্ট প্রোগ্রামটি আমাদের সেলারদের সহযোগিতায়, এই আস্থা বৃদ্ধি করতে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে”।  

মূলত, ক্রেতাদের নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই সেলার ডেভলপমেন্ট প্রোগ্রামটি চালু করা হয়েছে। আসন্ন মেগা ক্যাম্পেইন ১১.১১-এ একটি নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, আমাদের সকল সেলারদের গত ১ বছরের পারফর্মেন্সের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।দারাজ-এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন “ফিজিক্যাল স্টোরের বিপরীতে, ই-কমার্স সেক্টর সম্পূর্ণভাবে গ্রাহকদের বিশ্বাস এবং সন্তুষ্টির উপর নির্ভরশীল। 

দারাজ বাংলাদেশ লিমিটেড সকল নিয়ম-কানুন মেনে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সেই গ্রাহদের মাঝে আস্থা অর্জন করেছে তৈরি এবং তা বজায় রাখতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দারাজ গ্রাহক সন্তুষ্টি, সরকারি কর্তৃক প্রদত্ত নিয়ম-কানুন এবং দারাজের সেলার গাইডলাইনের উপর ভিত্তি করে একটি মানদন্ড নির্ণয় করে এবং আমরা সিদ্ধান্ত নেই এই মানদন্ডের অনুযায়ী সে সকল সেলার পারফর্ম করতে পারবে তারাই শুধুমাত্র আমাদের প্লাটফর্মে থাকবে।

দারাজ সেলারদেরকে উক্ত মানদণ্ডে পৌঁছাতে সহায়তা করতেই মুলত সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রামটি চালু করেছে, যেখানে আমরা তাদের ডেভপমেন্ট এরিয়া সম্পর্কে সচেতন করে তুলব। আমাদের বিশ্বাস, প্রোগ্রামটি এই ইকোসিস্টেমের সমস্ত স্টেকহোল্ডারদের স্বার্থ বজায় রেখে দারাজকে কাস্টমার ফ্রেন্ডলি ও সেলার ফ্রেন্ডলি প্ল্যাটফর্মে পরিণত হতে সহায়তা করবে”।

দারাজ তার সকল সম্মানিত সেলারদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে আসছে এবং তাদের দৃঢ়তাকে সম্মান করে আসছে। বিক্রেতারা যারা উচ্চ-মানের পণ্য এবং সেবা প্রদান করে তাদেরকে কখনই অন্য বিক্রেতাদের ভুলের জন্য দায়ী করা হবে না। 

ফলস্বরূপ, যেসব বিক্রেতারা দারাজ-এর সাথে কাজ করার জন্য উপযুক্ত নয় এবং যারা মানসম্মত পণ্য/সেবা প্রদান করতে ব্যর্থ, এই প্রোগ্রামটির মাধ্যমে তাদের সঠিকভাবে ফিল্টার করা হচ্ছে। যেন এসব বিক্রেতারা কাস্টমারদের জন্য কোন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। দারাজ ব্যবসার মাধ্যমে জনসমাজ উন্নয়নে বিশ্বাসী। ই-কমার্স শিল্প বিকাশে এবং গ্রাহকদের উন্নতর অভিজ্ঞতা প্রদানে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।  

প্রীতি / প্রীতি

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা