ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চাকরের মতো দাওয়াত দেওয়ায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেব না


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ বিকাল ৫:২১

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্ভোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণপত্র পছন্দ হয়নি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আর তাই ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বুধবার ( ৭ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি একটি চিঠি পান। যেখানে তাকে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এ নিয়ে বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) একটি র‍্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, আমি গতকাল একজন আন্ডার সেক্রেটারি থেকে চিঠি পেয়েছি যে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭ টায় নেতাজির মূর্তি উদ্বোধন করবেন । আপনাকে অবশ্যই সন্ধ্যা ৬ টায় সেখানে উপস্থিত থাকতে হবে। চিঠি দেখে মনে হয়েছে যেন আমি তাদের চাকর। একজন আন্ডার সেক্রেটারি কীভাবে একজন মুখ্যমন্ত্রীকে এভাবে লিখতে পারেন? সংস্কৃতিমন্ত্রী এত বড় হয়ে গেলেন কেন?

এদিন কলকাতায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা। তিনি বলেন, আমন্ত্রণপত্র সঠিকভাবে না দেওয়ায় আমি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করবেন।  

সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি