ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

এক লাড্ডুর দাম ৩০ লাখ!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৬

একটি লাড্ডুর দাম সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা হতে পারে। আরো ভাল মানের লাড্ডু হলে দাম ৫০ টাকাও হতে পারে। কিন্তু যদি কয়েক লাখ টাকায় একটি লাড্ডু বিক্রি হয়, তাহলে তা বিশ্বাস করা কঠিন। কিন্তু ভারতের হায়দ্রাবাদে সম্প্রতি একটি লাড্ডু বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।

হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব গণেশ চতুর্থী উপলক্ষে প্রতি বছর হায়দ্রাবাদের বালাপুরে বিশাল আকারের লাড্ডু বানানো হয়। তারপর সেই লাড্ডু নিলাম করে বিক্রি করা হয়।  

জানা গেছে, এ বছর লাড্ডুর ওজন ছিল প্রায় ২১ কেজি। শুক্রবার লাড্ডুটির নিলাম শুরু হয় এক হাজার ১১৬ রুপি থেকে। দশ জন নিলামে অংশ নিয়েছিলেন। দাম চড়তে চড়তে তা ২৬ লাখ ৬০ হাজার রুপিতে পৌঁছায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই লাড্ডু বিক্রি হয় ২৫ লাখ রুপিতে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ২৯ লাখ ৭৫ হাজার টাকায়।

২০২১ সালেও ২১ কেজি ওজনের লাড্ডু বানানো হয়েছিল। সেই লাড্ডু বিক্রি হয় ১৯ লাখ রুপিতে। এই লাড্ডুর উদ্যোক্তারা জানিয়েছেন, নিলামে এই প্রথমবারের মত লাড্ডুর দাম ২০ লাখ রুপির বেশি উঠেছে। বালাপুরের বাসিন্দাদের বিশ্বাস, তাদের জীবনের উন্নতিতে পূজার এই লাড্ডুর অনেক অবদান আছে। তাই এই লাড্ডুকে বঙ্গারু লাড্ডু বা সোনার লাড্ডু বলা হয়।

১৯৯৪ সাল থেকে এই সোনার লাড্ডুর নিলাম শুরু হয়। প্রথম বছরে লাড্ডুর দাম উঠেছিল ৪৫০ রুপি। তারপর থেকেই সেই প্রথা চলে আসছে বছরের পর বছর। লাড্ডু বিক্রি থেকে আয় করা টাকা বালাপুরের উন্নতির কাজে লাগানো হয় বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি