ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ছোবল খেয়ে পাল্টা কামড়, সাপের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ বিকাল ৫:১

পায়ে ছোবল মেরেছিল বিষাক্ত গোখরা সাপ। এরপর রাগের বশে প্রতিশোধ পরায়ণ হয়ে সেই সাপকেই কামড়ে মেরে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি ভারতের ওডিশার বালেশ্বরের দারাগা গ্রামের। কৃষি কাজের জন্য জমিতে যাচ্ছিলেন সলিল নায়েক। এই সময় তার পায়ে ছোবল দেয় একটি গোখরা সাপ। 

এরপর সেটি পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় ভীষণ রেগে যান সলিল। সাপটিরে পিছু ধাওয়া করে ধরেন, তারপর সেটির শরীরে একের পর এক কামড় বসিয়ে দেন। আর সেই কামড়েই গোখরা সাপটির মৃত্যু হয়।

এখানেই শেষ নয়, সাপটিকে গলায় জড়িয়ে গ্রামে হাজির হন সলিল। পাশাপাশি তার মুখে পুরো ঘটনাটি শুনে গ্রামবাসীরা বেশ অবাক হন। তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলে তা অস্বীকার করেন সলিল। পাল্টা দাবি করেন, তিনি মন্ত্র জানেন। আর সেই মন্ত্র পড়েই বিষ শরীর থেকে ঝেড়ে ফেলেছেন।

এদিকে এই ঘটনাটি কানে যেতেই ছুটে আসেন জেলা বন কর্মকর্তারা। পরে তারা সলিলকে হাসপাতালে ভর্তি করান। যদিও পরদিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি