শীত আসছে, ইউক্রেনকে সতর্ক করল ন্যাটো
ইউক্রেনের সেনার জন্য শীতের যুদ্ধসরঞ্জাম কেনা হবে বলে জানিয়েছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। জার্মানিতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে বৈঠকে বসেছিলেন ন্যাটো ভুক্ত দেশগুলোর নেতারা। ইউক্রেন যুদ্ধ কোন পথে যাচ্ছে, তার পর্যালোচনা হয় সেখানে। ইউক্রেনকে কীভাবে সাহায্য করতে হবে তার কৌশল স্থির হয়। সেখানেই ন্যাটোপ্রধান জেন স্টলটেনবার্গ ইউক্রেনকে সতর্ক করে বলেন, রাশিয়া যেভাবে লড়াই করছে, তাতে যুদ্ধ শীত পর্যন্ত চলবে বলে ধরে নিয়েই এগোতে হবে। শুক্রবার এক প্রতিবেদনে এ ই তথ্য জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।
বস্তুত, গত ফেব্রুয়ারির ভরা শীতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তখন থেকে টানা লড়াই চলছে। প্রথম অধ্যায়ে রাশিয়া পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিতে পেরেছিল। তবে কিয়েভ হস্তগত করতে পারেনি। স্টলটেনবার্গের বক্তব্য, যত দিন গেছে ইউক্রেন ক্রমশ লড়াইয়ে ফিরেছে। পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু অঞ্চল তারা পুনর্দখল করতে পেরেছে। শীতকালেও সেই জায়গাগুলি ধরে রাখা দরকার।
বৈঠকে স্টলটেনবার্গ জানিয়েছেন, এক বছরে ইউক্রেনের সেনা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে এবার অনেক বেশি শীতের সরঞ্জাম প্রয়োজন। ইউক্রেনকে যারা সাহায্য করছে, তাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট বৈঠকে জানিয়েছেন, জার্মানি দ্রুত ইউক্রেনের হাতে শীতের একাধিক সরঞ্জাম তুলে দেবে। বৈঠকেই নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রীও একই কথা বলেছেন।
এদিকে বৈঠকে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি জানিয়েছেন,মার্কিন সরবরাহকৃত হিমারর্স রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেন ৪০০টিরও বেশি রাশিয়ার সামরিক কাঠামো ধ্বংস করেছে। ভবিষ্যতে তাদের এই ধরনের রকেট সিস্টেম আরো দেওয়া হবে বলে জানিয়েছেন মিলি।
প্রীতি / প্রীতি
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
থাইল্যান্ডে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন : ভ্লাদিমির পুতিন
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে স্পেন
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প