ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

ব্রিটেনের রাজা হিসেবে যেসব সুবিধা পাবেন চার্লস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ বিকাল ৬:৪৩

রানী দ্বিতীয় এলিজাবেথের সাত দশকের শাসনে ইতি পড়েছে বৃহস্পতিবার। দীর্ঘ শারীরিক অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজ পরিবারের পরম্পরা মেনে ব্রিটেন এবং ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথের চার সন্তানের মধ্যে সবার বড় প্রিন্স চার্লস। ৭৩ বছর বয়সে রাজগদির পাশাপাশি একাধিক সুবিধা পাবেন তিনি চার্লস।

ব্রিটেনের রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী, রাজা বা রানির যাতায়াতের জন্য কোনও পাসপোর্ট লাগে না। তিনি যদি গাড়ি চালাতে চান, তবে তার জন্য লাইসেন্সেরও প্রয়োজন পড়বে না। তবে সুবিধার তালিকা এখানেই শেষ নয়, এছাড়াও একাধিক সুবিধা, যার মধ্যে বেশ কিছু অদ্ভুতও বটে, এমন সুবিধা পাবেন। একনজরে দেখে নেওয়া যাক, ব্রিটেনের নতুন রাজা কী কী সুবিধা পাবেন-

১. লাগবে না কোনও লাইসেন্স বা পাসপোর্ট

রাজা হওয়ার পর থেকেই চার্লস তৃতীয়কে বিদেশ যাত্রার জন্য কোনও পাসপোর্টের প্রয়োজন পড়বে না। রাজ পরিবারের বাকি সদস্যদের বিদেশ যাত্রার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়লেও, যিনি রাজা বা রানি হন, তাদের পাসপোর্টের কোনও প্রয়োজন পড়ে না। তাদের নামে কোনও নথিই থাকে না। প্রত্যেকটি নথিতেই তার বদলে হিজ মেজেস্টি শব্দটি উল্লেখ থাকবে। একই কারণে ব্রিটেনের রাজা বা রানির কোনও ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন পড়ে না।

২. দুটি জন্মদিন

ব্রিটেনের রাজা বা রানির দুটি জন্মদিন হয়। একটি আসল জন্মদিন, আরেকটি আনুষ্ঠানিক। চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের দুটি জন্মদিন হত। একটি আসল জন্মদিন, যা ২১ এপ্রিল হয়, অপরটি আনুষ্ঠানিক জন্মদিন হয়, যা প্রতিবছর জুন মাসের দ্বিতীয় মঙ্গলবার পালিত হত। জুন মাসের জন্মদিনেই আউটডোর প্যারেড হত।

একইভাবে প্রিন্স চার্লসের জন্মদিনও দু’বার পালিত হবে। প্রিন্স চার্লসের আসল জন্মদিন ১৪ নভেম্বর। মনে করা হচ্ছে, এবার তার আরেকটি জন্মদিন পালিত হবে। সেটা গ্রীষ্মকালের কোনও মাসে পালিত হবে বলেই জানা গেছে। ওই জন্মদিনেই ব্রিটেন জুড়ে জাকজমকের সঙ্গে পালিত হবে রাজার জন্মদিন।

৩. দিতে হবে না ভোট

ব্রিটেনের নাগরিক হলেও, রাজা বা রানি কখনও ভোট দেন না। নির্বাচনে দাঁড়ানোর অধিকারও নেই তাঁদের। দেশের প্রধান শাসক হিসাবে তাঁকে সর্বদা রাজনৈতিকভাবে নিরপেক্ষই থাকতে হয়। সংসদের প্রথম দিনে যোগদান থেকে প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মতো প্রশাসনিক দায়িত্বগুলি সামলালেও, তিনি কোনওভাবেই রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন না।

৪. হাঁস-ডলফিনের মালিকানা

ব্রিটিশ শাসক শুধু ব্রিটেনের মানুষদের উপরেই নয়, পশুপাখিদের উপরও রাজত্ব করেন। ইংল্যান্ড ও ওয়েলসের সমস্ত রাজহাঁসকেই রাজ পরিবারের অধিকার বলে মনে করা হয়। দ্বাদশ শতাব্দী থেকেই এই নিয়ম পালন করা হচ্ছে। প্রত্যেক বছর রাজ পরিবারের সদস্যরা নিজেদের এই অধিকার প্রদর্শন করেন। থেমস নদীতে ছাড়া হয় হাঁস, তা গোনা হয় রাজ পরিবারের প্রথা মেনে। শুধু রাজহাঁসই নয়, ব্রিটেনের সমস্ত ডলফিন ও তিমি মাছকেও রাজপরিবারের অধিকার বলেই মনে করা হয়।

৫. থাকবে নিজস্ব কবি

প্রতি ১০ বছর অন্তর ব্রিটেন রাজ পরিবার একজন কবিকে নিয়োগ করেন, যিনি শুধুমাত্র রাজার জন্যই কবিতা লেখেন। ১৭ শতাব্দী থেকেই এই নিয়ম পালন করা হচ্ছে। ২০১১ সালে রাজ পরিবারের কবি যেমন প্রিন্স উইলিয়ামের বিয়ের জন্য কবিতা লিখেছিলেন, তেমনই ২০১৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শাসক হিসাবে ৬০ বছর পূর্তি উপলক্ষেও বিশেষ কবিতা লিখেছিলেন। ২০১৮ সালে প্রিন্স হ্যারির বিয়েতেও কবিতা লিখেছিলেন রাজপরিবারের জন্য় নিয়োগ করা বিশেষ কবি।

উল্লেখ্য, ১৯৫৮ সালের ২৬ জুলাই থেকে তিনি প্রিন্স অব ওয়েলস ছিলেন। ব্রিটেনের রাজ পরিবারে সবচেয়ে বেশিদিন প্রিন্স অব ওয়েলস থেকেছেন তিনি। এবার তাঁর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হবেন। আর চার্লসের স্ত্রী ক্য়ামিলা হবেন কুইন কনসর্ট।

সূত্র: নিউজ নাইন

প্রীতি / প্রীতি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে