বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৯ লাখের বেশি মানুষ
গত একদিনে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৬৭ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে।
এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।শনিবার সকালে করোনা ভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন।
জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।
দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায়ে একদিনে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন। এসময়ে মারা গেছেন ৬৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৮১ জনের।
বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত একদিনে ৩১ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১২৩ জন। আলোচ্য সময়ে ভারতে করোনায় মারা গেছেন ১৮ জন।
সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৪ হাজার ৮৬৬ জন।
এদিকে, জার্মানিতে একদিনে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৫২ হাজার ২৫০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ২৯৯ জনে।
রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে এসময়ে ৫৯ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন। এছাড়া গত একদিনে বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
করোনায় গত একদিনে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান