রানির শেষকৃত্যে যোগ দেওয়ার ইচ্ছা বাইডেনের
নিশ্চিত নন তবে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিবিএস নিউজ
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওহিও সফরের সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বাইডেন।
প্রেসিডেন্ট বলেন, আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি যাচ্ছি।
রানির মৃত্যুর পর নতুন রাজা চার্লসের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, আমি তাকে চিনি। কিন্তু এখনও কথা বলা হয়নি।
৭০ বছর রাজত্বের পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর খবর পাওয়া পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বিডেন ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসে শোক বইয়ে রানির স্মৃতিচারণ করে স্বাক্ষর করেন।
দূতাবাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমরাও আপনাদের মতো শোকাহত। একজন মহান নারী ছিলেন হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ সেকেন্ড। আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম, এবং এতে আমি প্রচণ্ড আনন্দিত।
কয়েকবার রানির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রেসিডেন্ট বাইডেনের। গত বছরও তাদের মধ্যে সাক্ষাৎ হয়। বাইডেন যখন ডেলাওয়্যার থেকে মার্কিন সিনেটর নির্বাচিত হন, তখনই প্রথম রানি এলিজাবেথের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।
সূত্র: সিবিএস নিউজ
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান