ব্রিটেনের অধিকাংশ রাজহাঁসের মালিক ছিলেন রানি
পদাধিকার বলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন দেশটির অধিকাংশ রাজহাঁসের মালিক। সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও রাজকীয় দফতর থেকে পালন করা হয়।
মূলত বিলুপ্ত হয়ে যাওয়া রক্ষা করতেই এমন নিয়ম করা হয়েছে ব্রিটেনে। উন্মুক্ত জলাশয়ে যেসব রাজহাঁস বিচরণ করে (বিশেষ করে টেমস নদী এবং তার আশেপাশের জলাশয়) এবং যেসব রাজহাঁসের ওপর কারও মালিকানা নেই সেগুলোর মালিক রানি।
যুক্তরাজ্যে রানির এসব রাজহাঁস শিকারেও আছে নিষেধাজ্ঞা। রানিকে এসব রাজহাঁসের রক্ষাকারী অভিভাবক হিসেবে মান্য করা হতো।
ব্রিটিশ রাজপরিবারের নানা ঐতিহ্য আছে। রাজহাঁসের মালিকানার বিষয়টিও তেমনি। শত শত বছর আগে রাজহাঁসের মালিক হতে হলে সরকারের থেকে অনুমতির প্রয়োজন হতো ব্রিটেনে। সেই অনুমতি পাওয়াকে মর্যাদাসূচক হিসেবে দেখা হতো।
রাজপরিবার থেকে ঘোষণাও করা হয়, চিহ্নিত নয় এসব সব রাজহাঁস তাদের। এ বিষয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি আনুষ্ঠানিক উপাধিও ছিল।
সূত্র : ইউএসএ টুডে ও ভোগ সাময়িকী
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান