ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কয়েক দফার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ২:১৫

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের সেন্ট্রাল মামবেরামো জেলায় শুক্রবার মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৪ টি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল- জাজিরা।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে পশ্চিম পাপুয়ার মধ্য মামবেরামো জেলার প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প কেন্দ্রীভূত হয়েছে এবং ভূপৃষ্টের ১৬ কিলেমিটার গভীরে ছিল এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২।

দেশটির ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান দারিওনো জানিয়েছেন, মেম্বারমো আনজাক ফল্টের ধাক্কায় ভূমিকম্পের সূত্রপাত হয়। তিনি আরও জানান, ভূমিকম্পের ফলে আপাতত সুনামির কোনো সম্ভাবনা নেই।

২৭ কোটি মানুষ অধ্যুষিত এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া তার ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এছাড়াও ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ বিস্তৃত, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেট মিলিত হয় এবং ঘন ঘন সিসমিক কার্যকলাপের সৃষ্টি করে।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার ইতিহাসে মারাত্বক ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও গত ফেব্রুয়ারিতে, পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি ৬.২মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়। ২০২১ সালের জানুয়ারিতে, পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত এবং প্রায় ৬৫০০ জন আহত হয়।

প্রীতি / প্রীতি

ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা

থাইল্যান্ডে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন হামলা

যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া

প্যান্ডোরার বাক্স খুলেছে ইউক্রেন : ভ্লাদিমির পুতিন

নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প

যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান

সেউতা থেকে ৫০০ শিশুকে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে স্পেন

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর