জেল দিলে আরও বিপজ্জনক হবো : ইমরান
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।
গত ২০ আগস্ট এক র্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন।
এরপরই তার বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) এই মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।
ইমরান খান তার বানিগালা বাসভবন ত্যাগ করার আগে বেশ কয়েকজন পিটিআই নেতা হাইকোর্টে পৌঁছান। তবে নিরাপত্তা কর্মকর্তারা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসীম ও অন্যান্য নেতাকে বাধা দেয়।
তবে আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যে কোর্টের ভুল ধারণা হতে পারে। এ বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে জানান। সাবেক এই প্রেসিডেন্ট আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে আছেন।
সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান