ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ৪:৪৫

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ।

লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে শুরু হওয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সেখানে রাজপরিবারের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। রাজা ঘোষণার পরবর্তীতে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা উল্লেখ করেছেন তিনি।

সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী (কুইন কনসর্ট) ক্যামিলা পার্কার। ভাষণে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন চার্লস। নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে আশপাশে জড়ো হয়েছেন বহু মানুষ। প্রাসাদের বাইরের গেটের দিকে ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিতরা বলছেন, তারা রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন।

অনুষ্ঠান কাভারের জন্য সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা গেছে। জেমস প্রসাদের অ্যাকসেশন কাউন্সিলে উপস্থিত হন অন্তত ২০০ জ্যেষ্ঠ মন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকসেশন কাউন্সিলে ইতোমধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ার, থেরেসা মেসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

১১ টার দিকে প্যালেসের বারান্দায় আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার পাঠ করে শোনানো হয়। দুপুর ১২টায় লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জেও এই পাঠ শোনানো হবে। বিকেলে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা পার্লামেন্ট হাউজে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি