ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গোয়ালন্দে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-৯-২০২২ বিকাল ৫:৩১
রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক দৌলতদিয়া ইউপি প‍্যানেল চেয়ারম্যান গনি মন্ডল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 
 সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় মুজিব স্মৃতি সংসদ কতৃক আয়োজিত গনি মন্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় মাশরাফি ফ‍্যান্স একাদশ ৯ উইকেট হাতে রেখেই শিরোনামহীন দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সুজন সর্বোচ্চ অপরাজিত ৯৮ রান করে এবং টুর্নামেন্টে দুটি সেঞ্চুরী করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টটি এবছরের ৫ ফেব্রুয়ারি ২৪ দলের অংশগ্রহণে শুরু হয়। ফাইনাল খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস‍্য ও ক্রীড়াবীদ মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ সবুজ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সদস‍্য সচিব জুবায়ের হোসেন লিমনের সঞ্চালনায় টুর্নামেন্টের আহবায়ক শামীম রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
 
 অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, রাজবাড়ী জেলা মটর চালকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মন্ডল প্রমুখ।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে