ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৪:২৮

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়া, এমপি। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করা হয়। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের জোর তাগিদ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে কমিটি। সেই সঙ্গে নারী ক্রীড়াবিদদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।

দুর্নীতি ও নিম্নমানের কাজে কড়া হুঁশিয়ারি

মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ বৈঠকে কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তর প্রধানদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মো. আতাউর রহমান অংশ নেন। এছাড়া বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

aliul / aliul

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে

প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির

বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?

গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য

সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে

কি হচ্ছে কারিগরি জিডি পদে!

দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি