মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে স্টেশনটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট স্থাপন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি না করতে তাদের সতর্কও করা হয়েছে।
এ ছাড়া মেট্রো স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
aliul / aliul
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির
বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ