রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বক্তব্যে আর কাজ হবে না, এবার প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি এবং কক্সবাজারের বাড়তে থাকা নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দিতে হবে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বক্তব্যে আর কাজ হবে না, এবার প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে প্রত্যাখ্যান করছেন না, তারা প্রত্যাখ্যান করছেন সেই পরিস্থিতি, যে পরিস্থিতি তাদের ঘর ছাড়তে বাধ্য করেছে। টেকসই প্রত্যাবাসনের জন্য স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তাসহ আস্থার পরিবেশ তৈরি করতে হবে।
প্রত্যাবাসন একটি আস্থার বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দয়া নয়, অধিকার চান। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল এ সংকটের ভার বহন করতে পারে না।
aliul / aliul
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির