দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৪ টাকা। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩.৩৯ টাকায়।
শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণে রেকর্ড ডেট ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
অরিজা এগ্রোর ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা
অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজেরর পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পন্স ও পরিচালক ছাড়া) জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৫৬ টাকা। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮.৫০ টাকায়।
শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণে রেকর্ড ডেট ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির পরিশোধিত মূলধন অনুযায়ী মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৯০ লাখ ৮৮ হাজার। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ার রয়েছে ৩ কোটি ৪১ লাখ ৬৩ হাজার এবং উদ্যোক্তা ও পরিচালকদের হাতে শেয়ার রয়েছে ৩ কোটি ৪৯ লাখ ২৫ হাজার।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে