ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সূচকের পতন, কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ২:৪৮

দেশের শেয়ারবাজারে রোববার (১১ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে ।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২১৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি