বাংলাদেশ-ইন্দোনেশিয়া তৈরি পোশাক ও বস্ত্রখাতে একে অপরের পরিপূরক হতে পারে
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ১১ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো এর সাথে দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান শামস মাহমুদও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বিশেষ করে, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার পারস্পরিক বানিজ্য সম্ভাবনা উন্মোচন করতে দেশ দুটির মধ্যে সম্ভাব্য সহযোগিতার উপায়গুলোকে গুরুত্ব প্রদান করে বানিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ-ইন্দোনেশিয়া কিভাবে পোশাক এবং টেক্সটাইল খাতের উন্নয়নে একে অপরের পরিপূরক হতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের অকৃত্রিম বন্ধু এবং অংশীদার Ñ এভাবেই দেশ দুটি নিজেদেরকে দেখতে হবে এবং একসাথে সমৃদ্ধশালী হওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা প্রসারিত করতে হবে। সুযোগ এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর উপায়গুলো চিহ্নিত করার জন্য সহযোগিতামূলক সম্পৃক্ততা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাকখাত পন্যের বৈচিত্র্যকরন, বিশেষ করে উচ্চ মূল্যের নন-কটন পোশাক পন্য এবং টেকনিক্যাল টেক্সটাইলের উপর যথাযথ গুরুত্ব প্রদান করেছে।
ইন্দোনেশিয়ার টেক্সটাইল খাত বাংলাদেশের পোশাক শিল্পে ম্যান-মেইড ফাইবারের চাহিদা পূরন করতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক পোশাক আমদানি করতে পারে।
তিনি বলেন, এটি উভয় দেশের জন্য উইন উইন (লাভজনক) পরিস্থিতি তৈরি করবে।
বিজিএমইএ সভাপতি রাষ্ট্রদূত এবং ইন্দোনেশিয়ার পোশাক ও টেক্সটাইল ব্যবসায়ীদের আসন্ন “মেইড ইন বাংলাদেশ উইক”এ অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানান। বিজিএমইএ বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে এবং শিল্পের সক্ষমতা প্রদর্শন করতে এ বছর ঢাকায় বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এর সাথে অংশীদারিত্বে ১২-১৮ নভেম্বর ২০২২ মেগা ইভেন্টটির আয়োজন করছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা
চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে