ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চার্লসকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ সকাল ৯:১৫

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্থানীয় সময় রোববার (১১ সেপ্টেম্বর) দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন রাজা তৃতীয় চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। 

অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি চার্লসকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। 

ব্রিটিশ রাজা ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান। 

এর আগে শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলের সামনে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়। 

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি