ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাশিয়া, চীন, পাকিস্তানের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন মোদি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১১:৩৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছাবেন। সেখানে ১৫ এবং ১৬  সেপ্টেম্বর এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলন শেষে ওই দিনই ভারতে ফেরার কথা রয়েছে নরেন্দ্র মোদির। উজবেকিস্তানের সমরখন্দে দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে সব সদস্য দেশের প্রধানরা যোগ দেবেন।

চীন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান এসসিও-এর পূর্ণ সদস্য।করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দুই বছর পর এটি হবে প্রথম মুখোমুখি সম্মেলন। শীর্ষ সম্মেলনে ভারতের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এ বছরই উজবেকিস্তানের থেকে এসসিও-র সভাপতিত্ব পাবে ভারত।  

এ পরিস্থিতিতে নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারত আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে। সেই সম্মেলনে রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশ আলোচনায় অংশ নেবে।  

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।  

গালওয়ান সংঘর্ষের পর সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। এর আগে ২০১৭ সালের ৭ জুলাই জি-২০ সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মোদি জিনপিং। সেবারে ডোকলাম সংঘাত মিটিয়ে নিয়েছিলেন দুই নেতা।

প্রধানমন্ত্রী মোদি ছাড়াও এই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে মোদি শেষবার দেখা করেছিলেন ২০১৯ সালের  নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময়।  

সূত্র: দ্য ডন।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি