পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে নিহত ৪
পাপুয়া নিউ গিনির (পিএনজি) পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় দেশটির পূর্বাঞ্চলীয় কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার পূর্বে এবং লায়ে শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূমিকম্পটি প্রায় ৫০০ কিলোমিটার দূরে রাজধানী পোর্ট মোরেসবিতেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি মূলত দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পুরো মাত্রা স্পষ্ট হওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত হওয়ায় পাপুয়া নিউ গিনিতে নিয়মিতই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠের টেকটোনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের কারণে এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে খুবই সক্রিয়।
পিএনজির সরকার ভূমিকম্পে কারও মৃত্যু হওয়া কথা জানায়নি। কিন্তু জাতিসংঘের অফিস ফর দ্যা কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, অন্তত চার জনের মৃত্যু ও চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওসিএইচএ-র পিএনজি দুর্যোগ ব্যবস্থাপনা টিম টুইটারে পোস্ট করা এক প্রতিবেদনে জানায়, মাদাংয়ের রাই উপকূলে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে আর মোরোবের ওয়াউতে তিন জন ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান