ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:২৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। আজ সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৫২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৪২৯ ও ২৩৫৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৩১ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

সোমবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান- বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, বিএসসি, জেএমআই হসপিটাল, নাহী অ্যালুমিনিয়াম, লাফার্জ হোলসিম, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি ব্যাংক ও  অরিয়ন ইনফিউশন।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির, কমেছে, ৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪২ লাখ টাকার।

প্রীতি / প্রীতি

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা

বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

কমলো সোনার দাম

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে

তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি

খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম