কারণ ছাড়াই দর বাড়ছে সোনালী আঁশের
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে পাট খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তপক্ষ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১১ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৪৫৭.৭০ টাকায়। আর ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৬০৬ টাকায়। ফলে এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ১৪৮.৩০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন