ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বুর্জ খলিফায় ভেসে উঠল রানি এলিজাবেথের ছবি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৩০

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার দেয়ালে আলো জ্বালিয়ে সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ভবনটিতে এমন আয়োজনের মধ্য দিয়ে রানির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুর্জ খলিফার অফিসিয়াল সাইট টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করেছে। বুর্জ খলিফার উচ্চতা ৮৩০ মিটার (২ হাজার ৭০০ ফুট)। রোববার রাতে ভবনটির এক পাশের দেয়ালে আলো জ্বালিয়ে রানির প্রতিকৃতি, আর অপর পাশে যুক্তরাজ্যের পতাকা ফুটিয়ে তোলা হয়।

৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার রানির মৃত্যুর খবর জানায় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা রানি ৯৬ বছর বয়সে মারা যান। রানির মৃত্যুর ঘটনায় বিশ্বের অনেক দেশই নানা ভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছে।

১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নেওয়া হবে। সেখানে তাকে সমাহিত করা হবে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি