ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

করোনায় বিশ্বে আরো ১৩১০ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ সকাল ৯:৪৭

মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৩১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জনে।

এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্রে এসময়ে ২৮৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন।

জাপানে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৯৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৭৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১০৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ৫৭ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৪৪ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ১০১ জন। এসময়ে জার্মানিতে ১০৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৯৯ জন। ইতালিতে ২৪ ঘণ্টায় ৯৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১৫৮ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় ৩৫ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৩০৯ জন।

একদিনে তাইওয়ানে ১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৩২৯ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৭ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ২৫ জন এবং শনাক্ত ১ হাজার ৮০১ জন; স্পেনে মারা গেছেন ৩৮ জন এবং শনাক্ত ১ হাজার ৬১৮ জন; ইরানে মৃত্যু ২২ জনের এবং শনাক্ত ৬১৮ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২০ এবং শনাক্ত ২ হাজার ৮৯৬ জন; পোলান্ডে ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৭ হাজার ৮৭৬ জন; ফিলিপাইনে মারা গেছেন ৪০ জন এবং শনাক্ত ১ হাজার ৫৭৪ জন; নিউজিল্যান্ডে ১২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ১২ জন।

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি