ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে হরিজন, সংখ্যালঘু সম্প্রদায় ও দলিত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৬-৭-২০২১ বিকাল ৬:৩৭

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে কর্মহীন হরিজন সম্প্রদায়ের মানুষের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। আজ (৬ জুলাই) ৭০ জন হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এবং ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারূজ্জামান উপস্থিত ছিলেন। গতকাল একই স্থানে  ৫০০ রিকসা শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য প্যাকেট দেয়া হয়। প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ কেজি লবণ।

এদিকে রংপুরে সংখ্যালঘু সম্প্রদায় ও দলিত পরিবারের ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডপস। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের সময়ে ‍এ খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হতদরিদ্র ও নিম্নআয়ের এসব পরিবার।  মঙ্গলবার রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসডিসির অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে ডপস।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, সুজনের মহানগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান, এনজিও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।

কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী জানান, এই সংকটকালে এ জনগোষ্ঠীর ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রথম দিনে রংপুর সদরে ৯০০ পরিবারকে খাদ্যসামগ্রীর প্যাকেট দেয়া হয়েছে। এরপর ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে মিঠাপুকুর উপজেলার ১১০০ পরিবারকে একই সহায়তা পৌঁছে দেয়া হবে। সহায়তা হিসেবে দেয়া প্রতিটি প্যাকেটের মধ্যে ১২ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেলসহ এক কেজি করে লবণ, চিনি ও চিড়া রয়েছে। সঙ্গে এক কেজি করে জীবাণুনাশক ডিটারজেন্ট পাউডার ও ছয়টি করে সাবান রয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম