ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইলন মাস্কের টুইটার চুক্তিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১:৯

গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্তু টুইটার কতৃপক্ষের সঙ্গে দ্বন্ধের জেরে সেই চুক্তি থেকে মুখ ফিরিয়ছিলেন তিনি। আপাতত এই নিয়ে আইনি লড়াই চলছে। এর মাঝেই ইলন মাস্কের ‘বাই আউট’ চুক্তিতে অনুমোদন দিল টুইটারের শেয়ার হোল্ডাররা। মঙ্গলবার টুইটারের তরফে, জানানো হয়েছে ইলনের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ শেয়ার হোল্ডাররা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দপ্তর থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিনিয়োগকারীরা মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি ডলার মূল্যে মালিকানা বিক্রির চুক্তি অনুমোদন করেন। এই বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব ভোট পড়ে যায়। ফলাফলে দেখা যায়, বেশিরভাগ ভোটই পড়েছে ইলন মাস্কের প্রস্তাবের পক্ষে।

এর আগে টুইটারের সিইও ইলনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। সেই সময় মাস্ক পাল্টা অভিযোগ করেছিলেন, এই চুক্তির সময় সংস্থার তরফে তাকে সংস্থার বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য় দেওয়া হয়েছিল।

চুক্তি ভাঙার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, টুইটারে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করার আবেদন করেছিলেন ইলন মাস্ক। কিন্তু এই সেই বিষয়ে টুইটার কোনও মন্তব্য করেনি। সেই কারণেই এই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন বলে তিনি দাবি করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছিলেন স্প্যাম অ্যাকাউন্টের নিষ্পত্তি না হলে তিনি এই চুক্তি করবেন না। এইসব অভিযোগ তুলে টুইটার কিনে নেওয়ার চুক্তি থেকে সরে আসেন ইলন মাস্ক।

গত ৮ জুলাই স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি টুইটার—এমন কথা বলে চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা করে টুইটার। বর্তমানে টুইটার কেনার এই চুক্তি আদালতেও উঠেছে। আদালতের টুইটারের তরফে আবেদন জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী লেনদেন সম্পূর্ণ করুক মাস্ক।

গতকালের ভোটাভুটির মধ্য দিয়ে টুইটারের অংশীদারেরা এখন আদালতে মাস্ককে চাপে ফেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর মানে হলো, এখন আদালতে ইলন মাস্ককে কোম্পানিটির মালিকানা কেনাতে বাধ্য করার চেষ্টা করবে টুইটার।

আগামী অক্টোবরে ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক মুখোমুখি হবেন। এখন আদলতই সিদ্ধান্ত নেবে, ইলন মাস্ককে টুইটার কিনতে হবে কি না। উল্লেখ্য, বর্তমানে টুইটারের মূল্যমান ৩ হাজার ২০০ কোটি ডলার, যা ইলন মাস্কের প্রস্তাবের (৪ হাজার ৪০০ কোটি ডলার) চেয়ে ১ হাজার ২০০ কোটি ডলার কম।

সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি