ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ সকাল ৯:১১

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার আঘাত গুরুতর নয়। স্থানীয় সময় বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেলেনস্কির গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এই দুর্ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি প্রকাশ করেনিনি সের্হি নাইকিফোরভ। তিনি বলেছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে একজন চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল বলে জানান সের্হি নাইকিফোরভ।

রয়টার্স বলছে, দুর্ঘটনার বিষয়ে নাইকিফোরভ তার বিবৃতি দেওয়ার কয়েক মিনিট পরই জেলেনস্কির কার্যালয় থেকে তার ভিডিওবার্তা প্রকাশিত হয়। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি