ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোহলি আমাদের ধরাছোঁয়ার বাইরে : ওয়ার্নারের স্বীকারোক্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১০:৫২

বিরাট কোহলির সঙ্গে কেন উইলিয়ামসনকে একই আসনে বসিয়েছিলেন মাইকেল ভন। তা নিয়ে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বাট তীব্র সমালোচনা করেছিলেন ভনকে। তিনি বলেছিলেন, কোহলির সঙ্গে কারও তুলনাই চলতে পারে। এরপর ভারত অধিনায়কের সমসাময়িক অজি তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও অকপটে সে কথা স্বীকার করলেন। তিনি বলছেন, বিরাট কোহলিকে ধরা অসম্ভব। 

ইনস্টাগ্রামে একটি গ্রাফিক্স শেয়ার করেছেন অজি ওপেনার। এখনও খেলছেন এমন ব্যাটসম্যানদের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দেখানো হয়েছে তাতে। ৭০টা সেঞ্চুরি করে এক নম্বরে কোহলি। দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্নারই। তার সেঞ্চুরির সংখ্যা অনেক কম, ৪৩। ওয়ার্নারের পর ক্রিস গেল, তার সেঞ্চুরি ৪২টি। 
তালিকায় আছেন রোহিত শর্মা, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটরা। গ্রাফিক্সটি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, 'মেনে নেওয়া ভাল, বিরাট কোহলিকে আমাদের ছোঁয়ার প্রশ্নই নেই।' 

টেস্ট এবং টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে ধরা গেলেও ওয়ান ডেতে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন ভারত অধিনায়ক। এখনই ৪৩টি সেঞ্চুরি আছে তার। তার সামনে শুধুমাত্র আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার (৫১)। একদিনের ক্রিকেটে এক বছরের বেশিদিন হয়ে গেল শতরান নেই কোহলির। ফর্মের তুঙ্গে থাকলে সে রেকর্ডও হয়তো ভেঙে যেত এতদিনে।

প্রীতি / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড